বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তি সঞ্চয়কারী সাইকেলবাইসাইকেল বা দ্বিচক্রযান। ১৮১৮ সালে প্রথম প্যারিসে প্রদর্শিত হয় ব্যারন কার্ল ভন ড্রেইজের প্যাডেল ও চেইনবিহীন বাইসাইকেল। ১৮৩৯ সালে যোগ হয় প্যাডেল। সাইকেলে চেইন যোগ হয় ১৮৬১ সালে। সব মিলিয়ে আধুনিক সাইকেল বলতে যা বোঝায়, তার যাত্রা শুরু ১৮৮৫ সালে। বাইসাইকেলের এই বিবর্তনের পথে এবার যোগ হচ্ছে নতুন এক মাত্রা। শিগগিরই বাজারে আসছে শক্তি সঞ্চয়কারী সাইকেল; অর্থাত্ যখন সাইকেলটি চলবে তখন দুই চাকার সাহায্যে একটি ডিভাইসে গতিশক্তি সঞ্চয় করে রাখবে। ব্রেক কষে গতি মন্থনের পর আবার গতি বাড়াতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চিত গতিশক্তি কাজ করবে।সাউন্ডবাইট: দাঁত দিয়ে শব্দ শোনামানুষ কি দাঁত দিয়ে শুনতে পারে? খেয়ালি প্রশ্ন ভেবে হেঁয়ালিপনা করতেই পারেন। কিন্তু দাঁত দিয়ে শব্দ শোনার প্রযুক্তি ইতিমধ্যে উদ্ভাবন হয়ে গেছে। সনিটাস মেডিকেল নামের একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থা এ প্রযুক্তির উদ্ভাবক। টাইটেনিয়াম পিন দিয়ে দাঁতে ছিদ্র করে বসানো হবে একটি ডিভাইস। ডিভাইসটি ওপরের চোয়ালে বাঁ দিক বা ডান দিকের সর্বশেষ দাঁতে বসাতে হবে। তারবিহীন ডিভাইসটিতে একটি রিচার্জেবল ব্যাটারি থাকবে। শব্দ গ্রহণ করে দাঁত ও হাড়ের সংযোগ স্নায়ু দিয়ে শব্দকে কানের ককলিয়ায় পাঠিয়ে দেবে ডিভাইসটি। এভাবেই শোনা যাবে দাঁত দিয়ে।