বিজ্ঞানের নতুন খবর
কাগজের ব্যাটারিকাগজের ফুল হয়। কাগজের নৌকাও হয়। কিন্তু সবই হয় সাহিত্যে। এবারই প্রথম বিজ্ঞানীরা বানালেন কাগজের ব্যাটারি। আসলে কাগজ বলতে এখানে সামুদ্রিক শৈবাল থেকে প্রস্তুত সেলুলোজ তন্তুকে বোঝানো হয়েছে। কাগজ ছাড়াও ব্যাটারিটি তৈরিতে ব্যবহূত হয়েছে লবণ-পানির দ্রবণ। সেলুলোজ তন্তুর কাগজের এ ব্যাটারি এক ভোল্ট বিদ্যুৎসরবরাহ নিশ্চিত করতে সক্ষম।কৃত্রিম আঙুলবিশ্বের প্রথম কৃত্রিম আঙুল তৈরি করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এই আঙুল গ্লাস বা এ ধরনের বস্তু তুলতে সক্ষম এবং কৃত্রিম এই আঙুল লিখতেও পারে। ফলে যাঁরা অস্ত্রোপচারের মাধ্যমে আঙুল কেটে ফেলেছেন, কিংবা যাঁরা জন্মগতভাবে আঙুলবিহীন, তাঁদের জন্য এটি এক আশীর্বাদ। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা এক কোটি ২০ লাখেরও বেশি। কৃত্রিম এ আঙুলে একটি সেন্সর থাকে। আঙুলটি কোনো বস্তুর পাশে এলেই স্বয়ংক্রিয়ভাবে তা নির্দেশনা দেবে। অবশ্য ব্যক্তি তাঁর মস্তিষ্কের নির্দেশনা ব্যবহার করতেও এ আঙুল দিয়ে কোনো বস্তুকে ধারণ বা উত্তোলন করতে পারেন এবং লেখালেখিও করতে পারেন।