বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতির মতো বহির্জাগতিক গ্রহবহির্জাগতিক গ্রহ মানে আমাদের সূর্যের চারদিকে ঘোরা আটটি গ্রহ বাদে এ সৌরজগত্ থেকে দূরের কোনো নক্ষত্রজগতের গ্রহ। আজ থেকে ২৫ বছর আগে এমন কোনো গ্রহ আবিষ্কৃত হয়নি। কিন্তু এ ২৫ বছরে ৪০০-এরও বেশি বহির্জাগতিক গ্রহ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ফ্রেঞ্চ স্পেস এজেন্সি তাদের কোরোট টেলিস্কোপ দিয়ে আরও একটি বহির্জাগতিক গ্রহ আবিষ্কার করেছে। গ্রহটির আপাত নাম কোরোট-৯বি। এটি ঠিক গ্রহরাজ বৃহস্পতির সমান এবং সূর্যের মতোই একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। গণনায় দেখা গেছে, গ্রহটি তার নক্ষত্রকে পার্থিব ৯৫ দিনে একবার প্রদক্ষিণ করে। সৌরজগত্ থেকে গ্রহটির দূরত্ব দেড় হাজার আলোকবর্ষ। এক আলোকবর্ষ দূরত্ব মানে সূর্যের আলো সেকেন্ডে ৩০ কোটি মিটার দ্রুতিতে এক বছরে যে পথ পাড়ি দেয় তত মিটার।জ্বলন্ত বরফ!বরফ কি জ্বলতে পারে? বরফ হলো জলের তিন রূপের কঠিন রূপ। শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলকে বরফ বলে ডাকা হয়। বলাই বাহুল্য, শূন্য ডিগ্রি থেকে সামান্য তাপমাত্রা বাড়ালেই বরফ গলতে থাকবে। তাহলে জ্বলন্ত বরফ? এ এক অদ্ভুতুড়ে ও রহস্যময় নৈসর্গিক পদার্থ। গরুর গোবরে একধরনের গ্যাস থাকে, মিথেন গ্যাস। ভূপৃষ্ঠের অনেক গভীরেও এই মিথেন গ্যাস পাওয়া যায় এবং অমন অতল জায়গার জল হয় খুবই শীতল বা বরফ। আর যেহেতু সে রকম ভূ-অভ্যন্তরে চাপও থাকে অতি মাত্রায়; ফলে অতি চাপে মিথেন গ্যাস ও বরফ সংস্পর্শে এলেই জ্বলে ওঠে বরফ! এ জন্যই নাম তার জ্বলন্ত বরফ। এর রাসায়নিক নাম মিথেন হাইড্রেট। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা বলছেন, চীনের কিংঘাই প্রদেশে সাড়ে তিন হাজার কোটি টন জ্বালানি তেল সমতুল্য মিথেন হাইড্রেট থাকার সম্ভাবনা আছে, যা চীনকে ৯০ বছর জ্বালানি সরবরাহে সক্ষম।