বিজ্ঞানের নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে গাছে ফলবে বিদ্যুৎওহ্! বিদ্যুতের ঝামেলা যেন কিছুতেই চুকছে না। বিশ্বের তাবত্ বিজ্ঞানী তাই ব্যতিব্যস্ত বিদ্যুতের আরও আরও উৎস অনুসন্ধানে। এই যাত্রায় বিজ্ঞানীরা এমন একধরনের কৃত্রিম গাছের কথা বলছেন, যা সূর্যের কিরণ থেকে প্রথমে আলো সঞ্চয় করবে এবং পরে ওই সঞ্চিত আলোকে রূপান্তরিত করবে বিদ্যুৎশক্তিতে, যা দিয়ে ছোটখাটো নানা যন্ত্র যেমন মুঠোফোন চার্জ করা সম্ভব। এই গাছের নাম রাখা হয়েছে সৌরগাছ। মূলত এটি সৌন্দর্য বর্ধনকারী ফুলের গাছ আকৃতির একটি ডিভাইস। ফলে একদিকে এটি যেমন বাসার সৌন্দর্য বাড়াবে, অন্যদিকে তৈরি করবে বিদ্যুৎ।শব্দরোধক পর্দা ধরুন, অফিস শেষ করে বাসায় ফিরে ইচ্ছে হলো বিছানায় ক্লান্ত শরীরটাকে এলিয়ে একটু জিরিয়ে নেবেন। কিন্তু একই ফ্লোরে পাশের ফ্ল্যাটে থাকা প্রতিবেশীরা তখন হইচই করছে। তাদের হইহুল্লোড়ের শব্দে আপনি না পারেন কিছু বলতে, না পারেন সইতে। এই মুশকিলের আসান দিচ্ছেন হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁরা ঘরের জানালা ও দরজার জন্য এমন একধরনের পর্দা তৈরি করেছেন, যা বাইরের শব্দ ভিতরে আসতে দেবে না। পর্দাটা প্লাস্টিকের ও তিন মিলিমিটার পুরু। এ রকম পাঁচটি পর্দা একসঙ্গে জড়িয়ে ৭০ থেকে ৫৫০ হার্জ কম্পাংকের শব্দ রোধ করা সম্ভব। উল্লেখ্য, মানুষের স্বাভাবিক শব্দের কম্পাংক ২০ থেকে ২০ হাজার হার্জ। হার্জ হলো কম্পাংক পরিমাপের একক।