বিজয় দিবস ক্রিকেট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেরিডিয়ান চিপস বিজয় দিবস অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ১৮তম আসর গত শুক্রবার নাসিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে জুনিয়র ক্রিকেট একাডেমি ৮ উইকেটে পোর্ট সিটি ক্রিকেট একাডেমির বিপক্ষে জিতেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে পোর্ট সিটি ১৮ দশমিক ৩ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে ডেনি বড়ুয়া। জুনিয়রের রিয়াদ এবং মোজাহিদ তিনটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে জুনিয়র একাডেমি ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সর্বোচ্চ ৭৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জুনায়েদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব এ বি এম আজাদ।