প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্যে রামুতে বিজয়ের ৪০ বছর উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচন সভা, শিশুদের শারীরিক কসরত প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মিনারে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও ক্রীড়া প্রতিযোগিতা। এসব কর্মসূচির বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান। এদিকে, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রামু প্রেসক্লাব। প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, নীতিশ বড়ুয়া, এইচ বি পান্থ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।