বিজয় মেলা পরিষদের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের প্রস্তুতি সভা ২ ডিসেম্বর নোয়াপাড়া পথেরহাটের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুরুল আজিম, ছালে আহম্মদ, মোস্তফা কামাল প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধা নুরুল আজিমকে চেয়ারম্যান ও এস এম মঞ্জুর হোসেনকে মহাসচিব করে দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি বিজয় মেলা সফল করে তোলার জন্য সবার সহযোগিতা চেয়েছে।