বিজয় মেলায় জমজমাট গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া কলেজ মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলা ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। মেলায় প্রতিদিনই ছিল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার দ্বিতীয় দিন দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন শিল্পী হৈমন্ত রক্ষিত মান, এনি ও দীপেন। হৈমন্তী রক্ষিত মান একের পর এক ‘সব কটা জানালা খুলে দাও না...’, ‘ও মাঝি নাও ছাড়িয়া দে’, মৌলিক গান ‘আমি ঝরনাকে বলব’, ‘পাঞ্জাবিওয়ালা’, ‘ও রে সাম্পানওয়ালা’, ‘বন্ধু তুমি কই কই’, ‘কেমনে ভুলিব আমি’, ‘পাগল মন মন রে’, ‘মরার কোকিলে’ গেয়ে শোনান। আর তাঁর গানের তালে তালে নেচে ওঠে দর্শকেরা। শিল্পী এনি গেয়ে শোনান ‘সোনা বন্ধু তুই আমারে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’, ‘বন্ধু যখন বউ লইয়া’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’, ‘রসের হতা হই হই’, ‘মনের বাগানে ফুটিল ফুল রে’। সবশেষে যখন দীপেন ও এনি দ্বৈতগান ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ পরিবেশন করেন, তখন রাত ১২টা। এ ছাড়া গান পরিবেশন করেন আনোয়ারার বন্দর সংগীত একাডেমির শিল্পী রূপক শীল ও তাঁর দল। তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দিলরুবা খানম।