বিজয়ী জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিজয় সব সময় আনন্দের আর সেই আনন্দটা যদি হয় চ্যাম্পিয়ন হওয়ার, তাহলে তো বাঁধভাঙা হবেই। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’ আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৩-তে চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে এভাবেই নিজের উচ্ছ্বাসের কথা জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল হাসান।২২-৩১ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৩। টুর্নামেন্টে অংশ নেয় দেশসেরা ১৩টি বিশ্ববিদ্যালয়। সব কটি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের মায়শুকুর রাহমান বলেন, ‘চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে অসম্ভব ভালো লাগছে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’ আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার অনুভূতি? ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট বা প্লেয়ার অব দ্য ম্যাচ হব, এটা ভেবে কখনো খেলিনি। ভালো খেলাটা আমার দায়িত্ব ছিল। আমি দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি এবং অবশেষে আমার এই বাড়তি অর্জন। অবশ্যই আমার একটু বেশিই ভালো লাগছে।’এবারের আসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম রানারআপ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আজকের এই বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রিকেটের সুনামকে আরও বৃদ্ধি করেছে। অতীতে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক মেধাবী খেলোয়াড় বের হয়েছে। আমার বিশ্বাস, আজকের এই ক্রিকেটাররাও ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বড় অর্জন বয়ে আনবে। আজকের বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানাই।’