বিজয়ের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকা হাতে নিয়ে শপথগ্রহণ করছেন ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। ছবি: জিল্লুর রহমান
জাতীয় পতাকা হাতে নিয়ে শপথগ্রহণ করছেন ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। ছবি: জিল্লুর রহমান

ঢাকা ইমপিরিয়াল কলেজ: ১ ডিসেম্বর সকালে ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ৩০০ শিক্ষার্থীকে জাতীয় পতাকা হাতে বিজয় শপথ পাঠ করান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ওয়ালি উল্লাহ্। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুছ ছালাম খান চৌধুরী, ইমপিরিয়াল কলেজ বন্ধুসভার সভাপতি এরফান আশরাফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের আহনাফ শাকিল এবং ঢাকা মহানগর বন্ধুসভার রিজভী ও রয়েল।
মোরশেদ আলম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বিজয় শপথ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। দুপুর ১২টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বেলা দুইটা পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। এ সময় তিনি জাতীয় পতাকা হাতে উপস্থিত সবাইকে শপথ পাঠ করান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মহসীন রেজা এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম।
বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের জান্নাতুল বাকের ও সাইফুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।

জাহান আরা