বিটিভির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজিত রায়কে চট্টগ্রাম টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখার সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েয়েছেন শিল্পী ও সংস্কৃতিসেবীরা। ৯৩ জন শিল্পী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শিল্পী সুজিত রায়ের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত আছেন। শিল্পীরা বিবৃতিতে বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বেশ কিছুদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী একটি চক্র নিজেদের সংগীতশিল্পী পরিচয় দিয়ে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম কণ্ঠসৈনিক জনপ্রিয় সংগীতশিল্পী সুজিত রায়ের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, আপত্তিকর ও সাম্প্রদায়িক অপপ্রচারে লিপ্ত।’তাঁরা এ ধরনের ঘটনার নিন্দা করে তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।বিবৃতিতে বলা হয়, ‘আমরা তথ্য-উপাত্ত দেখে নিশ্চিত হয়েই বলতে চাই, সুজিত রায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের একজন শিল্পী। তিনি একজন কণ্ঠসৈনিক তথা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলের দ্বারা পরিচালিত সরকারের সময়ে কোনো মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কারও কাছে গ্রহণযোগ্য হতে পারে না।’বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন গীতিকার এস এম খুরশীদ, পংকজ দেব, নাট্যশিল্পী আলোক ঘোষ, কুন্তল বড়ুয়া, শিল্পী মো. মোস্তফা কামাল, মৃণাল ভট্টাচার্য, আবদুর রহিম, সাইফুদ্দিন মাহমুদ খান, আলাউদ্দিন তাহের, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, মিলি চৌধুরী, সাংবাদিক ফারুক তাহেরসহ ৯৩ জন সংস্কৃতিসেবী।