বিডিরেডের আবাসন মেলা উপলক্ষে গোলটেবিল বৈঠক

আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান বিডিরেডের উদ্যোগে আবাসনবিষয়ক গোলটেবিল বৈঠক ১০ নভেম্বর সকাল ১১টায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়। বিডিরেড চট্টগ্রামের ১২তম আবাসন মেলা উপলক্ষে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
‘পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যসম্মত বসবাস, নাগরিক অধিকার সুরক্ষায় রাষ্ট্রের ভূমিকা’ শিরোনামে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল। নজরুল ইসলামের সঞ্চালনে বক্তব্য দেন দৈনিক বণিক বার্তার ব্যুরো প্রধান আলী হায়দার, বাংলা ভিশনের ব্যুরো প্রধান নাছির উদ্দিন, নজরুল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, মেলার ইভেন্ট পার্টনার বসুধা বিল্ডার্সের সহকারী মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান প্রমুখ।
আজ ১৩ নভেম্বর বিকেল চারটায় বিডিরেডের আবাসন উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুুর আলম। বিজ্ঞপ্তি।