বিতর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টি, চট্টগ্রামের যুক্তিতর্কের আয়োজন ছিল বছরজুড়ে। স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ‘স্টার ক্যাম্পাস দৃষ্টি ডিবেট ফর জেনারেশন নেক্সট’ আলোচিত হয়। অষ্টম ইংরেজি আন্তস্কুল বির্তক প্রতিযোগিতা ও চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ইংরেজি বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাইডার ইন্টারন্যাশনাল স্কুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরে কলেজ বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাইডার স্কুল অ্যান্ড কলেজ ও রানারআপ হয় চট্টগ্রাম কমার্স কলেজ। পান্থজনও বিভিন্ন সময়ে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়াও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উদ্যোগে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় বিতর্ক।