বিতর্ক কর্মশালা

২ সেপ্টেম্বর প্রথম আলো ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিতর্কবিষয়ক কর্মশালা। বেলা দুইটায় শহরের নাসিরাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিতর্ক কর্মশালায় ময়মনসিংহের জেলা পরিষদ উচ্চবিদ্যালয়, গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, প্রগ্রেসিভ মডেল স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি আনন্দ মোহন কলেজ ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় বিতর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন হাসান মাহমুদ, কৌশিক সুর ও নাহিদ মণ্ডল।
কর্মশালার শুরুতে শুভেচ্ছা জানান নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক সুফিয়া বেগম। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।