বিতর্ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ অক্টোবর বন্ধুসভার উদ্যোগে বিতর্কের দুটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে বেলা ১১টায় প্রশিক্ষণ শুরু হয়। দুই পর্বে মোট ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভার নির্বাহী সভাপতি হাসান মাহমুদ। পুরান ঢাকার নিউ গভ: গার্লস হাইস্কুলে সকাল ১০টায় প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সৌরভ অধিকারী। প্রশিক্ষণে বিতর্কের কলাকৌশল, উচ্চারণ ও উপস্থাপনা, প্রস্তুতি, ক্লাব গঠন ও পরিচালনা নিয়ে আলোচনা করা হয়। প্রথম আলো বন্ধুসভা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে।
হাসান মাহমুদ