বিতর্ক মানুষের চিন্তার নান্দনিকতা বৃদ্ধি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টি স্কুল অব ডিবেটের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থীরা
দৃষ্টি স্কুল অব ডিবেটের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থীরা

বিতর্ক মানুষের চিন্তার নান্দনিকতা বৃদ্ধি করে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত বিতর্কচর্চার প্রতি মনোযোগী হওয়া। যেকোনো জায়গায় সুন্দরভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারা অনেক বড় গুণ।
দৃষ্টি স্কুল অব ডিবেটের কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ২ জুলাই দৃষ্টি চট্টগ্রামের মেহেদীবাগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দীন আহমেদ। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে ১০ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
সংগঠনের সহসভাপতি আরিফ জিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক তাফহিম হিমেল, বিতর্ক সম্পাদক কাজী আরফাত, আবৃত্তি সম্পাদক প্রিয়ম দাশ, উপসম্পাদক রিদুয়ানুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, একজন তার্কিক জানেন কীভাবে তাঁর চিন্তাভাবনা সবচেয়ে সুন্দর ও সহজ উপায়ে উপস্থাপন করতে হয়। এটা বিতর্কের বড় একটি শিক্ষা। কর্মশালায় চট্টগ্রামের আটটি বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।