বিতর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও জাতিসংঘ মহিলাবিষয়ক অঙ্গসংগঠন (ইউনিফেম) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ‘নারীর প্রতি সহিংসতা আর নয়’ শীর্ষক এ আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ৭ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে দিনব্যাপী এ বিতর্কে চট্টগ্রাম বিভাগের আটটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। অনেক দর্শক উপভোগ করেন প্রাণবন্ত এই বিতর্ক আর যুক্তিতর্ক।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, ‘নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের এ ব্যাপারে সজাগ ও সচেতন করতে হবে। এতেই দেশ ও সমাজ এগিয়ে যাবে। আমরা সমৃদ্ধ জাতিতে পরিণত হব।’ডিবেট ফেডারেশনের সহসভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতর্ক নির্দেশক প্রশান্ত ভূষণ বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আদনান মান্নান, ডিবেট ফেডারেশনের সহসভাপতি আবদুল্লাহ মোহাম্মদ, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল রেজাউল, ইউনিফেমের কর্মকর্তা হুমায়রা ফারহানাজ, কর্মসূচি সংগঠক মাহতাবুল হাকিম ও দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের বিতার্কিকেরা হলেন—বদরুদ্দোজা জুয়েল, আকমল পারভেজ ও মুহিতুল ইসলাম। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দলে ছিলেন সাবের শাহ, সাইফুদ্দীন মুন্না ও শহীদুল মোস্তফা।