বিতর্কের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ককে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম আলো বন্ধুসভা গত ২১ আগস্ট রাজধানী উচ্চবিদ্যালয়ে বিতর্কের প্রশিক্ষণ ও ক্লাব গঠনের আয়োজন করে। স্কুলের প্রধান শিক্ষক মো. মোজ্জামেল হক মিয়া বিতর্ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বিতর্ক কী, ও কেন বিতর্কের প্রয়োজন, এ বিষয়গুলো আলোচনা করেন কৌশিক সুর। বিতর্কের ক্লাব গঠন সম্পর্কে বলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের শাকিল মাহবুব।
প্রশিক্ষণ শেষে বিতর্ক ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে মডারেটর নিতাই চন্দ্র সাহা, আহ্বায়ক মাহফুজ মিশু, যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন ও নুছরাত জাহান। সদস্যরা হলো ফারিয়া জাহান, নাঈম শাহরিয়ার, রাহাত হাসান, আহমেদ রাজ, তানিয়া আক্তার, অত্বষা দাস, মোমা, শায়লা ও আসাদুল হক। যোগাযোগ: ০১৭১৬০০৯৯০১১