বিতর্কের সারাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মিলনায়তন সকাল থেকেই পূর্ণ ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর কলতান আর হই-হুল্লোড়ে। কারণ, ২ মার্চ সেখানে চলছিল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে ‘ট্রাস্ট ব্যাংক ৭ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব-২০১৩’।কী নেই সেই উৎসবে! উচ্চারণ, উপস্থাপনা, স্ক্রিপ্ট তৈরি, সংসদীয় বিতর্কের কর্মশালা থেকে শুরু করে আঞ্চলিক, সংসদীয়, রম্যবিতর্কসহ বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী। এ ছাড়া ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রকৃতি ও জীবন নিয়ে আলোচনা, জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।উৎসবে দেশের বিভিন্ন এলাকার বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা উপস্থিত হন। এ উৎসবে বিতর্ক অভিধান যুক্তিপত্র-এর মোড়ক উন্মোচন করা হয়।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংসদবিষয়ক সচিব মাহফুজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম, ড. আবুল বারকাত ও উৎসবের আহ্বায়ক মুসবাহ আহমেদ মাহদী।উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মোসলে উদ্দিন ভুঁইঞা, উৎসবের সহযোগী আহ্বায়ক ফাহিমদা ইয়াসমিন, মাহবুবুর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব।উৎসবে ঢাকার মধ্যে সেরা স্কুলের (বাংলা বিভাগ) পুরস্কার পায় শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও মোহাম্মদপুর প্রিপারেটরি হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেরা স্কুলের (ইংরেজি বিভাগ) পুরস্কার পায় ফাউন্ডেশন স্কুল। ঢাকার বাইরে সেরা পাওয়ার ক্যাডেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, পুঠিয়া, রাজশাহী। সেরা মাদ্রাসার পুরস্কার পায় জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা। সেরা কলেজের পুরস্কার পায় ঢাকার মধ্যে ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার বাইরে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ।উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হয় কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে।