বিতার্কিকেরাই গড়তে পারে যুক্তিবাদী সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টির স্কুল অব ডিবেটের ১৬তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা
দৃষ্টির স্কুল অব ডিবেটের ১৬তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা

সমাজের সব সমস্যার সমাধান হতে হবে যুক্তিনির্ভর। আর বিতার্কিকেরাই গড়তে পারে আগামী দিনের যুক্তিবাদী সমাজ। দৃষ্টি চট্টগ্রাম-এর স্কুল অব ডিবেটের ১৬তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে ৩ অক্টোবর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। ব্যাচ উদ্বোধন করেন রোটারি ক্লাব অব চিটাগাং-এর সভাপতি স্থপতি আশিক ইমরান। অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর চার্টার সভাপতি সানজিরা নূর চৌধুরী ও প্রকৌশলী মিনহাজ খান।
আশিক ইমরান বলেন, দেশকে শুধু ক্রিকেট স্টেডিয়ামে ভালোবাসলে হবে না, দেশকে ভালোবাসতে হবে সর্বাত্মকভাবে । জীবনের প্রতিটা ক্ষেত্রে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেতে হবে।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের বিতর্ক সম্পাদক তাফহীমুর রশিদ ও সহবিতর্ক সম্পাদক কাজী আরফাত।
তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রামের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।