বিদায়ী আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষা সমাপনী দিন ছিল। সকাল থেকে সবাই শীতের বুড়িকে পাত্তা না দিয়ে হাজির। নীল-সাদা টি-শার্ট পরে সবাই হাজির শিক্ষাজীবনের শেষ দিনটি উদ্যাপনের জন্য। ওই দিন ফারাহ জাবিন, উম্মে জাহান, শারমিন আকতার, তাসনিম ফাহমি, রিফাতুল ইসলাম, লামিয়া আলমসহ সবাই উচ্ছ্বসিত। একদিকে শিক্ষাজীবন শেষ হওয়ার আনন্দ, অন্যদিকে বন্ধুদের থেকে দূরে সরে যাওয়ার কালো সম্ভাবনা। সবকিছু উড়িয়ে দিয়ে তাসনিম ফাহমি বলে দিলেন, ‘চেষ্টা থাকবে সব সময়ই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার। ক্যারিয়ার বা উচ্চশিক্ষার জন্য হয়তো দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু সব সময়ই চেষ্টা থাকবে কাছে থাকার।’বেলা বাড়তেই শুরু হয় আনন্দ মিছিল। নেচে-গেয়ে আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরতে শুরু করেন শিক্ষার্থীরা। একে একে চিরচেনা ক্যাম্পাসের নানা বাঁকে একসঙ্গে আনন্দ-হইচই করতে করতে সবাই হাজির হন ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। চার বছর ধরে জমানো সব স্মৃতির ছবি এসে ভিড় করে টিএসসির সবুজ উদ্যানে। সুব্রত সরকার বলেন, শিক্ষাজীবনের এই স্বর্ণালি সময়টুকুর কথা কখনোই ভোলা যাবে না। বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করলেন মুমতাহিনা আনোয়ার, মাইদুল হোসেন, মো জাকির, রুমানা ইসলাম ও আবদুল মতিন সরকার। শিক্ষাজীবনের শেষ দিনটি আনন্দে ভরিয়ে তুলতে গান দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন পূজা, বেলাল, প্রিয়বত, ডনসহ আরও অনেকে।