
১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা। দেশের রাজনৈতিক অস্থিরতায় কার্যত ফাঁকা নগরের রাস্তাঘাট। কিন্তু কে মানে সেই বাধা। সব প্রতিকূলতা উপেক্ষা করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন মুখর ছিল শিক্ষার্থীদের পদচারণে। বসেছিল সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের নিয়মিত তৃতীয় ব্যাচ এবং সন্ধ্যাকালীন পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ের আসর। এ আনন্দ আয়োজনে ছিল আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এম আলী আশরাফ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, উপ-উপাচার্য শরিফুজ্জামান ও প্রকৌশলী মো. মোজাম্মেল হক। সভা শেষে অতিথিরা স্মরণিকা অ্যাংকর-এর মোড়ক উন্মোচন করেন।