বিদায়ী শীতের ফ্যাশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে শীত বলছে যাই-যাই। তবে তাই বলে ত্বকের যত্ন নেওয়া ছেড়ে দেওয়া চলবে না। বছরের অন্য সময়ে হয়তো ছেলেরা কোনো প্রসাধনীই ব্যবহার করে না। কিন্তু এই সময়ে ত্বক ভালো রাখতে প্রসাধনীর সাহায্য নেওয়া চাই। হেয়ারোবিক্সের রূপ পরামর্শদাতা তানজীমা শারমীন বলেন, ‘প্রকৃতিতে এখন শীতের বিদায়ী বারতা। এই সময়ে ত্বক তেমন ফেটে না গেলেও হাত-পায়ে অনেকটা টান টান ভাব দেখা যায়।’শীতে ব্যবহার করতে পারেন, এমন কিছু পণ্যের উপকারিতা জেনে নিন এবার।এখন ভোরের দিকে শীত শীত ভাব থাকলেও দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে। শুষ্ক বাতাসে তাই ঠোঁটে শুষ্কতা দেখা যায়। ঠোঁট সতেজ রাখতে ব্যবহার করুন লিপজেল। এতে করে ঠোঁট থাকবে কোমল। শরীরের খসখসে ভাব দূর করতে গোসলের পর হালকা লোশন ব্যবহার করুন। পায়ের গোড়ালি বা সামনের অংশে গ্লিসারিন ব্যবহারে পা ফাটা থেকে মুক্তি মিলবে সহজে। গোসলের সময় ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন। মুখে ব্যবহার করতে পারেন ক্রিম। প্রসাধনী ছাড়াও পোশাকের দিকে নজর দরকার এই সময়ে। তাঁদের মতে, জিনসের সঙ্গে পরতে পারেন হাতাওয়ালা শার্ট বা টি-শার্ট। গলায় হালকা মাফলার বা স্কার্ফ ঝুলিয়ে ভিন্ন লুক আনা যেতে পারে এই সময়ে।আর চামড়ার জ্যাকেট তো সব সময়ই ফ্যাশনেবল। এর নিচে পরুন ভালো কোনো টি-শার্ট। যাতে গরম লাগলে জ্যাকেট খুলে ফেলতে পারেন।পায়ে হালকা জুতা বা চটি। মাথায় টুপি দিতে পারেন সন্ধ্যার পর। এ ছাড়া টিনএজ বা তরুণেরা শীতের পোশাকের পরিবর্তে রঙিন টি-শার্টের সঙ্গে ওপরে চাপিয়ে নিতে পারেন খোলা বোতামের শার্ট।সব মিলিয়ে চটজলদি তৈরি। আর সারা দিন সতেজতা। আপনাকে করে তুলবে একটু আলাদা। নজরকাড়া।