বিদায়ের আয়োজনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০০৮-০৯ সেশনের অনার্স চতুর্থ বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৩ জুন জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়। প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এ ছাড়া ছিল স্মৃতিচারণা, ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় সমবেত কণ্ঠে ‘ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি দিয়ে। এরপর একে একে পরিবেশিত হয় নৃত্য, মূকাভিনয়, নাটিকা ও ফ্যাশন শো।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে লক্ষ করা গেছে আনন্দ-উচ্ছ্বাস। বক্তব্যে শিক্ষার্থীরা বলেছেন, শিক্ষাজীবন শেষে তাঁরা দেশর উন্নয়নে সব ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করবেন। সন্ধ্যায় ‘দেখা হবে বন্ধু’ সোলসের এই গানটি দিয়ে শেষ হয় হাসি-বেদনা মাখা দিনটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী শিক্ষার্থী রাসেল সর্দার ও জেনসিফা ইসলাম। বিজ্ঞপ্তি।