বিদেশি ক্রিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বান্ধবী নিশি চুল পড়া বন্ধ করার জন্য নারকেল তেলের সঙ্গে আমলকী, জবা ইত্যাদি হাবিজাবির রস মিশিয়ে তেলটুকু একটা ক্রিমের খালি কৌটায় ভরে রেখেছিল। শীতকালে তেল জমে যাওয়ায় ওর বাসায় বেড়াতে আসা খালা তা ক্রিম মনে করে মেখেছিলেন। কিছুদিন পর ওই তেলের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে খালা নিশিকে এসে বলে, ‘কি সব ফালতু ক্রিম মাখিস রে তুই, সেদিন মুখে লাগিয়েছিলাম, আর এখন দেখ, আমার মুখের কী অবস্থা!’ নিশি জিজ্ঞেস করল, ‘কোনটা দিয়েছিলেন?’ খালা তেলটা দেখালেন। নিশি বলল, ‘খালা, এটা তো ক্রিম না, তেল, চুল পড়া বন্ধের জন্য দিই।’ খালা অবাক হয়ে বললেন, ‘হায় খোদা! তাই তো বলি, এত তেলতেলা কেন, আমি তো ভাবছিলাম কোনো বিদেশি ক্রিম।’ কেবি হাইস্কুল, ময়মনসিংহ।