বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে চুয়েট শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন দেশে সুনাম ও দক্ষতার সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণ করছে। উচ্চশিক্ষার জন্য জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানিসহ কয়েকটি দেশের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন।’ফ্রান্সে উচ্চশিক্ষার ওপর অনুষ্ঠিত এক সেমিনারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. শ্যামল কান্তি বিশ্বাস এ কথা বলেন। ফ্রান্স দূতাবাস ও চুয়েট কর্তৃপক্ষের আয়োজনে ‘ফ্রান্সে উচ্চশিক্ষা ও স্কলারশিপ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় চুয়েটের পশ্চিম গ্যালারিতে। উপাচার্য আরও বলেন, এই সেমিনার থেকে চুয়েটের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার নতুন আরও একটি ক্ষেত্র সম্পর্কে বিশদ ধারণা লাভ করবেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে ফ্লিওর মেইনিয়ার ও ক্যাম্পাস-ফ্রান্স বাংলাদেশ প্রতিনিধি শাখাওয়াত হোসেন।প্রবন্ধে শাখাওয়াত হোসেন বলেন, উচ্চশিক্ষার জন্য ফ্রান্স খুবই আদর্শ দেশ। এখানে সব সুযোগ-সুবিধা সহজে আয়ত্ত করা যায়। এ দেশে উচ্চশিক্ষা অপেক্ষাকৃত কম ব্যয়বহুল। এ ছাড়া এখানে ছাত্রবৃত্তিরও অনেক সুযোগ রয়েছে। চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা ফ্রান্সে গিয়ে এ সুযোগ গ্রহণ করতে পারেন।চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমানের উপস্থাপনায় আয়োজিত এ সেমিনারে আলোচনায় অংশ নেন তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক অশোক কুমার সেনগুপ্ত, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক আবু সাদাত মো. সায়েম, পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক স্বপন কুমার রায় প্রমুখ।