বিদেশে পড়তে যাওয়ার আগে
বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। টোয়েফল, স্যাট, জিআরই, জিম্যাট, আইইএলটিএস পরীক্ষা দেওয়ার প্রয়োজনটা তখনই আসে। একজন শিক্ষার্থীর বিদেশের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে কিংবা পছন্দসই বিষয়ে পড়ার ক্ষেত্রে এসব পরীক্ষার স্কোর খুবই জরুরি।যুক্তরাষ্ট্রের কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তি হওয়ার জন্য স্যাট স্কোর থাকা প্রয়োজন। দেশে ‘এ’ লেভেল অথবা এইচএসসি পরীক্ষা দিয়ে যাঁরা বিদেশে চার বছরের জন্য স্নাতক করতে ইচ্ছুক, তাঁদের জন্যই স্যাট। এর দুটো ভাগ আছে, যা স্যাট-১ ও স্যাট-২ নামে পরিচিত।স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের জন্য দরকার গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই)। সাধারণত বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিআরই পরীক্ষা দিতে হয়। আর বাণিজ্য বিভাগের কোনো বিষয়ে পড়তে চাইলে বা এমবিএ পর্যায়ের জন্য দিতে হবে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট)।বিদেশি ভাষা হিসেবে ইংরেজির পরীক্ষা হলো টোয়েফল (TOEFL—Test of English as a Foreign Language)। প্রাতিষ্ঠানিক ইংরেজি বোঝার ক্ষমতা এ পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে চাইলে সাধারণত টোয়েফল পরীক্ষা দিতে হয়। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার আরেকটি মাপকাঠি হলো আইইএলটিএস (IELTS— International English Language Testing System)। যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়। এ ছাড়া অস্ট্রেলিয়া, কানাডায় পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য যেতে চাইলে আইইএলটিএস স্কোরের প্রয়োজন পড়ে। ইদানীং যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় টোয়েফলের পাশাপাশি আইইএলটিএসের স্কোর গ্রহণ করছে।মার্কিন যুক্তরাষ্ট্রের মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে টোয়েফল বা আইইএলটিএসের পাশাপাশি স্যাট বা জিআরই পরীক্ষাও দিতে হবে। এ ছাড়া অস্ট্রেলিয়া, ইউরোপ বা কানাডার বিশ্বদ্যািলয়গুলোতে শুধু আইইএলটিএস স্কোর থাকলেই চলে।স্যাট-১২০০৫ সাল থেকে প্রবর্তিত নিয়ম অনুযায়ী স্যাট পরীক্ষায় অংশ নেওয়ার সময় তিন ঘণ্টা ৪৫ মিনিট।পরীক্ষার পদ্ধতি: স্যাট-১ পরীক্ষায় মোট তিনটি অংশ আছে—পড়া, গণিত ও লেখা।ক্রিটিক্যাল রিডিং বা পড়াএটির পরীক্ষা নেওয়া হয় লিখিতভাবে। তিনটি বিভাগে পরীক্ষা নেওয়া হয়। বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে বাক্য সমাপ্তিকরণ, ছোট ও বড় প্যাসেজ সম্পর্কে প্রশ্ন থাকে।গণিত এ বিভাগের পরিচিতি ক্যালকুলেশন সেকশন নামে। পরীক্ষার্থীরা গণিত পরীক্ষার সময় গ্রাফিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।লেখাএ বিভাগে ঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার যাচাই করা হয়। এ ছাড়া ২৫ মিনিটের মধ্যে রচনা লিখতে হয়। সামাজিক এবং আপনার এত বছরের শিক্ষাজীবন থেকে অর্জিত অথবা দেখাশোনার অভিজ্ঞতা থেকেও রচনাগুলো লেখা যাবে।স্যাট-২বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ের জন্য স্যাট-২ দরকার। ঢাকায় আমেরিকান সেন্টারের স্টুডেন্ট অ্যাডভাইজর আরেফিন জাহান বলেন, ‘বিদেশে প্রচুর বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো অর্থনৈতিকভাবে শিক্ষার্থীদের সহায়তা করে থাকে। এ সহায়তাটুকু যে কেউ সহজেই পেতে পারে। তার জন্য তাকে স্যাট-১-এর পাশাপাশি স্যাট-২ পরীক্ষা দিতে হবে।’ স্যাট-২ বিষয়ভিত্তিক পরীক্ষা। এতে আটটি বিষয় থাকে। যেমন: পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিতের মতো বিষয়ের মধ্য থেকে পরীক্ষার্থীরা পছন্দমতো দু-তিনটি বিষয় বেছে নিয়ে পরীক্ষা দেবে। স্যাট-১ ও স্যাট-২-এর পরীক্ষা কাগজ-কলমে নেওয়া হয়। এটি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় না। প্রতিটি বিষয়ের পরীক্ষা নেওয়া হয় এক ঘণ্টা করে।টোয়েফলটোয়েফলের পরীক্ষা নেওয়া হয় কম্পিউটারের মাধ্যমে। এ পরীক্ষার চারটি ভাগ—রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং। টোয়েফল পরীক্ষার ফলাফল দুই বছরের জন্য কার্যকর থাকে। কারণ, এর পরে একজন ব্যক্তির ইংরেজি বলা ও বোঝার ক্ষমতার পরিবর্তন হয়ে যেতে পারে।জিআরই এবং জিম্যাট১ আগস্ট ২০১১ থেকে বদলে গেছে জিআরই পরীক্ষার নিয়মকানুন। জিআরই এবং জিম্যাট পরীক্ষায় তিনটি করে ভাগ থাকে। জিআরইতে অ্যানালিটিক্যাল রাইটিং, ভারবাল এবং কোয়ানটিটেটিভ নামে তিনটি অংশ থাকে। এ ছাড়া জিম্যাটে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট, ভারবাল সেকশন এবং কোয়ানটিটেটিভ সেকশনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।আইইএলটিএসআইইএলটিএস পরীক্ষার ভাগ চারটি—লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং। ১ থেকে ৯-এর স্কেলে আইইএলটিএসের স্কোর দেওয়া হয়। প্রতিটি বিভাগের স্কোর আলাদা। অর্থাৎ, চারটি অংশে আলাদাভাবে ব্যান্ড স্কোর দেওয়া হয়। ব্রিটিশ কাউন্সিলের হেড অব এক্সামস হারুন রশীদ জানান, ‘ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে সাধারণত সাড়ে ছয় থেকে সাড়ে সাত পেতে হয়। বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় ভাষার ওপর কোর্স করতে হয়। আইইএলটিএস করে গেলে সে কোর্সগুলো করার আর দরকার হয় না। আইইএলটিএস পরীক্ষা দুই দিনে নেওয়া হয়।’লিসেনিংকথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয় এ অংশে। ৩০ মিনিটের পরীক্ষা হয়। হেডফোনের মাধ্যমে কোনো বিষয়ে বক্তৃতা, কথোপকথন ইত্যাদি বাজিয়ে শোনানো হয় পরীক্ষার্থীদের। শোনা অংশ থেকেই প্রশ্নের উত্তর দিতে হয়। সঠিক উত্তর বেছে নেওয়া, সংক্ষিপ্ত উত্তর, বাক্য পূরণসহ নানা ধরনের প্রশ্ন থাকতে পারে।রিডিংতিনটি বিভাগে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়। সময় এক ঘণ্টা। তিনটি প্যাসেজ থাকে। নানা জার্নাল, বই, সংবাদপত্র, ম্যাগাজিন থেকে কিছু অংশ তুলে দেওয়া হয়। সেটা পড়েই প্রশ্নের উত্তর দিতে হয়।রাইটিংসময় এক ঘণ্টা। দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্নের চেয়ে দ্বিতীয় প্রশ্নটিতে দ্বিগুণ নম্বর থাকে। প্রথম প্রশ্নে সাধারণত কোনো চার্ট, ডায়াগ্রাম থাকে। ছবি থাকতে পারে। যেমন ছবির মাধ্যমে সাবান তৈরির নিয়মাবলি দেখানো হলো। এবার সেটি বুঝে নিয়ে আপনাকে লিখে ফেলতে হবে। দ্বিতীয় প্রশ্নে সাধারণত কোনো বিষয়ের পক্ষে-বিপক্ষে মত বা যুক্তি উপস্থাপন করতে হয়। এ পরীক্ষায় তথ্যের সঠিক প্রবাহ, ব্যাকরণের সঠিক প্রয়োগ, শব্দ নির্বাচন, বাক্য গঠন ঠিক আছে কি না, তা দেখা হয়।স্পিকিংতিনটি অংশে মোটামুটি ১১ থেকে ১৪ মিনিটের পরীক্ষা হয়। পরীক্ষার্থীর ইংরেজিতে কথোপকথনের দক্ষতা যাচাই করা হয়। এতে পরীক্ষকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজিতে কথোপকথন চালাতে হয় পরীক্ষার্থীকে।প্রস্তুতিস্যাট, জিম্যাট, জিআরই ও টোয়েফেলের প্রস্তুতি নেওয়ার আগে নির্ভুল তথ্য জেনে নেওয়া দরকার। এ বিষয়ে আপনাকে সম্পূর্ণভাবে সহায়তা করবে আমেরিকান সেন্টার। সদস্য ছাড়াও বাইরের যেকোনো ব্যক্তি এ সুবিধা পাবেন। এখানে দুটি লাইব্রেরি আছে। লাইব্রেরিতে পড়া ছাড়াও এখান থেকে বই কিনতে পারবেন। জেনারেল আমেরিকান লাইব্রেরি থেকে বই ও সিডি বাসায় নিয়ে আসা যাবে।আমেরিকান সেন্টারের স্টুডেন্ট অ্যাডভাইজর আরেফিন জাহান বলেন, ১৮ মাসের প্রস্তুতি হলো যথাযথ সময়। এ সময়টুকু দিতে না পারলে কম করে হলেও এক বছর সময় হাতে রাখতে হবে প্রস্তুতির জন্য। এ কারণে কলেজের প্রথম বর্ষ থেকেই এ প্রক্রিয়া শুরু করা উচিত, যাতে পরে কোনো সময়ের অপচয় না হয়।আইইএলটিএস পরীক্ষায় নিয়মিত প্রস্তুতি নিলেই আপনি ভালো নম্বর পাবেন। এ পরীক্ষায় আপনাকে সহায়তা করবে ব্রিটিশ কাউন্সিল।নিবন্ধনস্যাট ও টোয়েফল, জিআরই, জিম্যাট পরীক্ষার ফরম এবং প্রাসঙ্গিক তথ্য পেতে হলে আমেরিকান সেন্টারে যোগাযোগ করতে হবে। তারাই জানিয়ে দেবে নিবন্ধনের সঠিক নিয়মকানুন। নিবন্ধন করতে হবে পরীক্ষার অন্তত চার সপ্তাহ আগে। পুরো প্রস্তুতিতে সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবে আমেরিকান সেন্টার। তবে কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে। প্রতি মাসে তিনবার আইইএলটিএসের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার অন্তত তিন সপ্তাহ আগে নিবন্ধন করতে হবে। ব্রিটিশ কাউন্সিলের অফিসে গিয়ে নিবন্ধন করা যাবে। প্রয়োজনীয় যাবতীয় তথ্য ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আগে ভালোভাবে জেনে নেওয়াই ভালো।পরীক্ষা দেওয়ার সময়যুক্তরাষ্ট্রে বছরের সাতটি সময়ে স্যাট পরীক্ষা দেওয়ার সময় নির্ধারণ করা আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মে ও জুন মাসে। নভেম্বর, ডিসেম্বর, মে ও জুনের পরীক্ষা নেওয়া হয় মাসের প্রথম শনিবারে। আমেরিকান সেন্টার থেকে জেনে নেওয়া যাবে পরীক্ষার তারিখ। এ ছাড়া জিআরই, জিম্যাট ও টোয়েফলের পরীক্ষা নেওয়া হয় প্রতি মাসেই। আইইএলটিসের পরীক্ষা নেওয়া হয় মাসে তিনবার করে। সাধারণত শনিবারে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিলের পাশাপাশি অস্ট্রেলিয়ান সেন্টার ফর এডুকেশনের মাধ্যমেও বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায়। যোগাযোগ: ৯৮৮৩৫৪৫, [email protected]বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: আমেরিকান সেন্টার, টেলিফোন: ৮৮৩৭১৫০-৪, ওয়েবসাইট: www.educationusa.state.govব্রিটিশ কাউন্সিল, ওয়েবসাইট: www.britishcouncil.org/ bangladesh