বিদ্যানিকেতনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যানিকেতন ইনস্টিটিউটের আয়োজনে ও স্বপন দাশগুপ্ত স্মৃতি কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় শিশু শিল্পীদের নিয়ে ‘প্রতিভার খোঁজে’ শীর্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৮ ডিসেম্বর নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ। প্রতিযোগিতা বোর্ডের পরিচালক সুজন বন্ধু ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা বোর্ডের চেয়ারম্যান রতন দাশ গুপ্ত। উদ্বোধন করেন এয়ারবেল ডিটিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কৈয়ুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক শুকলাল দাশ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন রঞ্জনা পাল, সুবর্ণা ভট্টাচার্য, রিকি চক্রবর্তী, মঞ্জুরী গাঙ্গুলী, মিতালী সেন, তৌফিক আলম চৌধুরী, মৃদুল দাশ প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয় বাংলাদেশ ও বাঙালির শ্রেষ্ঠ অর্জন। এ বিজয় বা স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বিজ্ঞপ্তি।