বাবু ও আসিফ দুই বন্ধুতে কথা হচ্ছে।বাবু: জানিস, আমাদের যিনি সমাজবিজ্ঞান পড়ান, তিনি শুধু একজন ভালো শিক্ষকই নন, একজন ভালো ডাক্তারও।আসিফ: তাই নাকি?বাবু: হ্যাঁ। তবে সমস্যা হলো, তিনি ক্লাসে কেবল একটি মাত্র রোগেরই ওষুধ দিতে জানেন।আসিফ: কী রোগ?বাবু: অনিদ্রা! তাঁর ক্লাসে গেলেই সবার ব্যাপক ঘুম পায়। শিক্ষক বলছেন পল্টুকে, পল্টু, তুমি হোমওয়ার্ক করনি কেন?পল্টু: স্যার, আমার ছোট বোন আমার হোমওয়ার্কের কাগজ ছিঁড়ে প্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছে।শিক্ষক: হুমম্। তাহলে কবে নাগাদ তুমি আমাকে হোমওয়ার্ক দেখাতে পারবে?পল্টু: স্যার, প্লেন অবতরণ করার পর! ছোট্ট জনি বলছে তার মাকে, মা, আমি আর স্কুলে যাব না।মা: কেন?জনি: টিচার যা পড়ান, সে ব্যাপারে তিনি নিজেই নিশ্চিত নন।মা: কী রকম?জনি: একবার বলেন ২ আর ২ যোগ করলে ৪ হয়, আবার বলেন ৩ আর ১ যোগ করলে ৪ হয়! খোকাকে বলছেন মা, এ কদিন স্কুলে গিয়ে কী শিখলে, বাবা?খোকা: শিখলাম, কীভাবে ঠোঁট না নাড়িয়ে পাশের জনের সঙ্গে গল্প করতে হয়। ক্রিং ক্রিং! বেজে উঠল শিক্ষকের টেলিফোন।শিক্ষক: হ্যালো।অপর প্রান্ত থেকে: শুনুন, আমার ছেলের গায়ে ভীষণ জ্বর, ও আজ স্কুলে যেতে পারবে না।শিক্ষক: আপনি কে বলছেন?অপর প্রান্ত থেকে: আমি আমার বাবা বলছি! মা বলছেন মজিদকে, মজিদ! স্কুলের সময় হয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো।মজিদ: মা, আমি আজ স্কুলে যাব না।মা: আচ্ছা, তুমি যদি স্কুলে না যেতে চাওয়ার পেছনে দুটি যুক্তিযুক্ত কারণ দেখাতে পার, তাহলে আজ তোমার স্কুলে না গেলেও চলবে।মজিদ: প্রথম কারণ, স্কুলের কোনো শিক্ষার্থী আমাকে পছন্দ করে না। আর দ্বিতীয় কারণ, স্কুলের কোনো শিক্ষক আমাকে পছন্দ করেন না।মা: কিন্তু তবু তোমাকে যেতে হবে। মজিদ: কেন?মা: কারণ, স্কুলে যাওয়া তোমার কর্তব্য। ভুলে যেয়ো না, তুমি স্কুলের প্রধান শিক্ষক! সজল বলছে তার মাকে, মা, আমার জন্মদিনে বন্ধুদের সঙ্গে আমাদের ইতিহাস স্যারকেও দাওয়াত কোরো।মা: কেন?সজল: ওনার আমার জন্মদিনটা জানা দরকার। আশা করি, এরপর অন্তত উনি আমার জন্মের আগে কী কী ঘটেছিল, এসব প্রশ্ন করা বন্ধ করবেন।সংগ্রহ: মো. সাইফুল্লাহ