বিদ্যালয় সরকারীকরণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়কে সরকারীকরণের দাবিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিদ্যালয় ফটকের সামনে এ মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া। প্রাক্তন ছাত্রপরিষদ সমন্বয়ক এ জেড এম আহমদ উল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র দিলীপ ভট্টাচার্য, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর রূপক সেন, আবদুল মান্নান, মাহাবুবুর রহমান, আলমগীর আলম চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ১৬৭ বছর ধরে সমগ্র চট্টগ্রামে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টি সরকারীকরণের সব রকম যোগ্যতা থাকলেও এখনো তা করা হয়নি। বক্তারা অবিলম্বে বিদ্যালয়টিকে সরকারীকরণের দাবি জানান।