বিদ্যালয়ে হিসাব নিকাশের সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে নানা রকম সফটওয়্যার। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায় অনায়াসে। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হিসাব-নিকাশও করা যায় কম সময় ও পরিশ্রমে।
এসব বিষয় বিবেচনা করে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পেন্টাজেমস সম্প্রতি তৈরি করেছে অ্যাকাউন্টিং সফটওয়্যারের বিশেষ ভার্সন-স্কুল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট।

পেন্টাজেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর করিম বলেন, সফটওয়্যারটি প্রতিটি শিক্ষার্থীর আলাদা লেনদেনের ইতিহাস সংরক্ষণ করবে। প্রতিদিনের সংগৃহীত অর্থ সংক্ষিপ্ত আকারে অথবা বিস্তারিতভাবে দেখাবে।
পাশাপাশি নির্দিষ্ট তারিখের সব লেনদেনের ভাউচার, প্রতিবেদন, লেনদেনের বিস্তারিত তথ্য, আয়ের প্রতিবেদন জানাবে এই সফটওয়্যার।

সফটওয়্যারটিতে প্রতিটি ব্যবহারকারীকে নির্দিষ্ট কাজের পরিধি ঠিক করে দেওয়া হয়। প্রতিটি প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী অর্থবছর বা অর্ধবার্ষিক, ত্রৈমাসিক বা যেকোনো নির্দিষ্ট তারিখ অনুযায়ী তৈরি করা যায় মাত্র কয়েকটি ক্লিক করে।
আবার খুব সহজেই প্রতিটি প্রতিবেদনকে পিডিএফ, এক্সেল বা ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করারও ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে কর্তৃপক্ষকে ই-মেইল ([email protected]) করা যাবে। নিজস্ব প্রতিবেদক।