শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রমের অন্তর্ভুক্ত স্কুলগুলোর শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা ২২ আগস্ট শনিবার এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সহযোগিতায় বিদ্যাসাগর রোকেয়া শিক্ষা ট্রাস্টের আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন এ কার্যক্রমের অবৈতনিক প্রধান কবি ও সাংবাদিক আবুল মোমেন, কেন্দ্রীয় সমন্বয়কারী শীলা মোমেন, নির্বাহী সচিব রাশেদ হাসান, সমন্বয়কারী সোমা বড়ুয়া, কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা খাতুন, এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্চল চৌধুরী, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দীপ্তি দত্ত, খুরশীদ হামিদাসহ বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় ও সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলের শিক্ষকেরা।
সভায় বক্তারা বলেন, গৎবাঁধা শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা শিক্ষাশিশুকে অধিকতর সৃষ্টিশীল, মানবিক ও মেধাবী করে তোলে। সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষাপ্রাপ্ত শিশু তুলনামূলক এগিয়ে থাকে। বিজ্ঞপ্তি।