বিদ্যুতের তার চুরির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি কালীবাড়ি এলাকা থেকে সম্প্রতি প্রায় ৬০০ মিটার বিদ্যুতের তার চুরি করেছে দুর্বৃত্তরা। ফলে লোহাগাড়া উপজেলার কলাউজান, আমিরাবাদ ও চরম্বা ইউনিয়নের ছয় হাজার গ্রাহকের বিদ্যুৎসংযোগ বন্ধ রয়েছে। লোহাগাড়া পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম জানান, লোহাগাড়া উপজেলায় চলতি বছর দুই লাখ টাকার বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া ট্রান্সফরমার ও যন্ত্রাংশ চুরির ঘটনাও বাড়ছে। তিনি উল্লেখ করেন লোহাগাড়া উপজেলার সুখছড়ি, আমিরাবাদ, উপজেলা ও থানা ভবনের আশপাশেই এ তার চুরির ঘটনা অহরহ ঘটছে। স্থানীয় মাদকসেবী ও সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।