বিদ্যুৎ ছাড়া পাঁচ ঘণ্টারও বেশি চলবে ডেল এডামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের সমস্যায় পড়তে হয় আমাদের হর হামেশা। এ অবস্থায় ডেস্কটপ অথবা ল্যাপটপ চালাতে যত বেশি ব্যাক-আপ পাওয়া যাবে তত বেশি তা আপনার কাজে লাগবে। এ ক্ষেত্রে ডেল এডামো নোটবুক বেশ ভালো ভূমিকা রাখবে। কারণ এতে পাঁচ ঘণ্টারও বেশি ব্যাক-আপ সুবিধা পাওয়া যাবে। আপনার প্রয়োজনীয় তথ্যের সুরক্ষায় এতে রয়েছে রোবাস্ট সলিড স্টেট হার্ডডিস্ক ড্রাইভ। বর্তমান বিশ্বের কার্যক্ষেত্র বিবেচনা করে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে নোটবুকটি। সবচেয়ে কম পুরুত্বের (১৩ মিলিমিটার) এ নোটবুকের ওজন ১ দশমিক ৪৪ কেজি। এটি কোনো জোড়া ছাড়া একটি অ্যালুমিনিয়াম এলয়েড ধাতবে তৈরি, যা নোকবুককে করে তুলেছে অনেক বেশি আকর্ষণীয়। এ নোটবুকের দাম এক লাখ ১০ হাজার টাকা। প্রতিটি নোটবুক এডামো ১৩-এ এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স।