বিদ্যুৎ শ্রমিক লীগের মহানগর কমিটির পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার পরিচিতি সভা ১১ জুলাই ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এম জি এম ছিদ্দিকী, মো. হাফেজ আহম্মদ প্রমুখ। উল্লেখ্য, এম এ সালাম মজুমদারকে সভাপতি, মো. কাইয়ুম খানকে কার্যকরী সভাপতি ও মো. রবিউল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের মহানগর কমিটি সমপ্রতি গঠিত হয়। বিজ্ঞপ্তি।