বিদ্যুৎ শ্রমিক লীগের সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ সম্প্রতি মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে আগ্রাবাদ বিদ্যুৎ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সফর আলী। বক্তব্য দেন শ্রমিকনেতা মো. আজহারুল ইসলাম, সৈয়দ সিরাজ আলী, নুরুল ইসলাম শিকদার, আব্দুল ওহাব, রবিউল হোসেন, নজরুল ইসলাম, হাফেজ আহম্মদ, লিটন বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি অভিযোগ করে বলেন, চারদলীয় জোটের কিছু কর্মকর্তাসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মচারী সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিজ্ঞপ্তি।