বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে পশুবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐক্যবদ্ধ স্লোগানে বাঘ-হরিণ, মহিষ-কুমির
ঐক্যবদ্ধ স্লোগানে বাঘ-হরিণ, মহিষ-কুমির

জঙ্গলে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল জঙ্গলের প্রেসক্লাবের সামনে পশুবন্ধন করেন বিভিন্ন স্তরের পশুপাখিরা। প্রতিবাদকারীরা জানান, সামাজিক যোগাযোগের মাধ্যম অ্যানিমেলবুকের ইভেন্টের মাধ্যমেই একত্র হয়েছেন তাঁরা। বৃহত্তর স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার অনন্য নজির উপস্থাপন করেছেন পশুপাখিরা। ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ, লেজে লেজ মিলিয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন বাঘ-হরিণ, কুমির-মহিষ, সাপ-বেজিসহ অনেকেই। প্রতিবাদকারীদের বিশাল মিছিল জঙ্গলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।