বিনা খরচে ৪৬ জন দুস্থ রোগীর ছানি অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১২ মে বিনা খরচে ৪৬ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপসারণ করা হয়। দুই দিনব্যাপী এই কার্যক্রমে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম এম হাসান। এই কার্যক্রমে সহযোগিতা করেন শেভরন আই হসপিটাল ও রিসার্চ সেন্টারের চিকিৎসক আবদুল মান্নান সিকদার ও শাহাদাত হোসেন। বর্তমানে ফাউন্ডেশনের ১৪টি প্রকল্প চালু রয়েছে। এই ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত তিন শতাধিক রোগীর চোখের ছানি অপসারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।