প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ মনির দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ২৮ এপ্রিল টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুল্লাহ মনির, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম ও সোহেল রানাসহ চারজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ মে মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম ও সোহেল রানা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করায় এখন প্রার্থী আছেন একজন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ৯ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন আবদুল্লাহ মনিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর ঘোষণা করা হবে।