
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে ডা. ছৈয়দুর রহমান চৌধুরী সভাপতি, চট্টগ্রাম আইন কলেজের উপাধ্যক্ষ, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১৭-২০২০ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে বিভিন্ন পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
সহসভাপতি তিনটি পদে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শওকত হোসেন, আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক দুটি পদে মো. শাহনেওয়াজ এবং লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১০টি নির্বাহী সদস্য পদে শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, এ এস এম সাহাব উদ্দিন, এ এস এম জাফর, মোহাম্মদ সানাউল্লাহ, জয়শান্ত বিকাশ বড়ুয়া, মো. রকিবুল ইসলাম, মোহাম্মদ সানাউল্লাহ, সালমা রহমান, চন্দন কুমার তালুকদার, মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।