বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে একক প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৫-১৭ সাল মেয়াদের নির্বাচনে বর্তমান সভাপতি আইনুল কবীর শামীমের নেতৃত্বে একক প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। তাদের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
ফেনী চেম্বার সুত্র জানায়, নির্বাচনী অফসিল অনুযায়ী ৯ মে বর্তমান সভাপতি আইনুল কবীর শামীমের নেতৃত্বে ২৪ সদস্যের এ পূর্ণাঙ্গ প্যানেল ফেনী চেম্বার নির্বাচন কমিশনারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেয়। নির্বাচন কমিশন ওই সব মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে সব কটি বৈধ ঘোষণা করে।
তিনটি ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির ১০ জন প্রার্থী হচ্ছেন আইনুল কবীর শামীম, সাইফুর রহমান, আবদুস সেলিম, মো. ফরিদ উদ্দিন আহম্মদ পাঠন, মো. রাশেদুল হক, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, আশরাফ উদ্দিন ভূঁঞা, মোশারফ হোসেন ভূঁঞা।
সহযোগী ক্যাটাগরির ১৩ জন প্রার্থী হচ্ছেন গোলাম মাওলা, আবদুল আউয়াল সবুজ, আবুল কাশেম, ইফতেখার উদ্দিন খাঁন, গোলাম ফারুক (বাচ্চু), খোন্দকার নজরুল ইসলাম, বজলুল করিম মজুমদার, মজিবর রহমান, এ কে এম রফিকুল হক, মো. জালাল উদ্দিন বাবলু, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মো. কামরুজ্জামান আরিফ ও ফারুক আহমেদ এবং গ্রুপ ক্যাটাগরিতে একমাত্র প্রার্থী হয়েছেন মো. জাফর উদ্দিন।
ফেনী চেম্বার নির্বাচনে একক প্যানেল হওয়ায় এবং কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমাদানকারী সবাই এখন নির্বাচিত হিসাবে ঘোষণার অপেক্ষায় রয়েছেন। ১৯ মে প্রত্যাহারের শেষ দিনে কোনোপ্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার কেরননি।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৮ জুনের পর ২৪ সদস্যের মধ্য হতে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি এবং দুজন কনিষ্ঠ সহসভাপতি নির্বাচন করা হবে।