রাউজান উপজেলায় ৩ জুন প্রতীক বরাদ্দের পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন ১৮ জুন। এর আগে উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৫, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ ও সাধারণ সদস্য পদে ৫২৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২ জুন প্রত্যাহারের শেষদিন ১২ জন চেয়ারম্যানসহ ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল ও চিকদাইর ইউনিয়নের দুই প্রার্থীর একজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় দুইটি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী সাহাবুদ্দীন আরিফ ও কাজী দিদারুল আলমকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। অন্য প্রার্থীদের প্রত্যাহারের ফলে পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোস্তাফিজুর রহমান ও অজিত দে এবং একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে দিলু আরা বেগম এবং বিনাজুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শ্যামল বড়ুয়া বেসরকারিভাবে নির্বাচিত হন। উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হলদিয়ায় আবদুল মোমেন, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মাহবুল আলম, আবু তাহের, দিদারুল আলম, সাইফুল ইসলাম ও মোসলেহ উদ্দিন। ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলমগীর, হারুন অর রশীদ চৌধুরী। গহিরায় হারুন অর রশীদ, নাজিম উদ্দিন তালুকদার, নুরুল আবসার ও নুরুল বক্তেয়ার। নোয়াজিশপুরে রাশেদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইসলাম, সরোয়ারদী সিকদার ও মোহাম্মদ কামাল উদ্দিন।বিনাজুরীতে সুকুমার বড়ুয়া, কমলেন্দু শীল, বিজয় বড়ুয়া, রবীন্দ্রলাল চৌধুরী, মীর্জা আলমগীর, রাশেদুল আলম চৌধুরী ও আবুল কাসেম। রাউজানে শাহ আলম চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী ও দিদারুল আলম। কদলপুরে মোজাহেদুল উদ্দীন চৌধুরী, সাইফুল হক চৌধুরী, এস এম ফারুক, এস এম ইব্রাহীম ইসলাম, মোরাদুল আলম চৌধুরী, মোহাম্মদ রফিক ও ফরিদ হোসেন। পাহাড়তলীতে আলহাজ ইব্রাহিম, আবদুর রাজ্জাক, কামাল হোসেন, নুরুল আলম ও আবদুল মান্নান। পূর্ব গুজরায় মাহমুদ হোসেন, আব্বাস উদ্দিন, বকুল বড়ুয়া, মোহাম্মদ রফিক উদ্দিন আহমদ, শফিউল আলম, রুহুল আমিন ও নুরুল ইসলাম। উরকিরচরে আনোয়ার চৌধুরী, শেখ সিরাজুল ইসলাম, আবদুল মান্নান, তাজুদ্দীন চৌধুরী, আবদুল মজিদ ও আনোয়ারুল আজম। নোয়াপাড়ায় দিদারুল আলম, নুর আহাম্মদ, মোহাম্মদ মুছা, সেলিম জাবেদ ও জানে আলম। বাগোয়ানে ভূপেষ বড়ুয়া, আবদুল আজিজ, আবুল বশর, মোহাম্মদ ইয়াছিন ও রেজাউল করিম।