লায়ন্স ক্লাব অব ফেনী, ফেনী মুহুরী ও ফেনী অর্কিড ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী লায়ন্স ক্লাব পরিচালিত চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা এতে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেন। এ ছাড়া শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নরসিংদী লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়।সকালে ফেনী শিশুনিকেতন প্রাঙ্গণে চক্ষুশিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর এ জে এনায়েতুন নূর। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী নাজমুল আহসান, আশরাফুল হাবিব, ওয়াহিদুজ্জামান, হাসানুজ্জামান, জোনায়েদ ইকবাল ও মো. রুহুল আমিন ভূঁইয়া।আনোয়ার হোসেন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মজুমদার, ডা. শহীদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া, মহিনুর জাহান প্রমুখ।