বিনা মূল্যে চিকিৎসাসেবা পেল জন্মগত পা বাঁকা ২০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মগতভাবে পা বাঁকা ২০ শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত রোববার ১৩ নভেম্বর লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় জিরো ক্লাব ফোটের উদ্যোগে অস্ট্রেলিয়ান প্যাডিয়েট্রিক সার্জন ডা. পল ওয়েড এ চিকিৎসাসেবা দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসাসেবা কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক ডা. রাজিব হাসান, ডা. ওমর ফারুখ, জনসংযোগ কর্মকর্তা কমর উদ্দিন প্রমুখ।পল ওয়েড জানান, জন্মগত মুগুর পা (পায়ের পাতা বাঁকা) নবজাতকের জন্মগত সমস্যা। এ সমস্যার কারণে আক্রান্ত পা ভেতরের দিকে বেঁকে যায়। ফলে শিশুটি স্বাভাবিকভাবে পায়ের পাতার ওপর দাঁড়াতে পারে না। সময়মতো চিকিৎসা না করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পা আরও বেঁকে যায়। এতে শিশুটি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে। গরিব জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস অথবা মা-বাবার অতিরিক্ত ধূমপানের কারণেও শিশুদের এ রোগ হতে পারে।কমর উদ্দিন জানান, জিরো ক্লাব ফোটের উদ্যোগে ২০টি শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত এক বছরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন জন্মগত মুগুর পায়ের শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।