বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ১৮ মার্চ মধ্যম বিনাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গকুল কান্তি বড়ুয়া। সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মিশন বড়ুয়া, সুকুমার বড়ুয়া, আনন্দ মোহন বড়ুয়া, সুমল বড়ুয়া, খোকন বড়ুয়া, রণজিৎ বড়ুয়া, চন্দন বড়ুয়া, সৌরভ বড়ুয়া, রাসেল বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।