বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন বিজ্ঞান গবেষণাগারের প্রধান ড. মেন্ডেলন। কী বললেন ক্যাপ্টেন রিগা?জি, স্যার। ঠিকই শুনেছেন। এই মাত্র মঙ্গল গ্রহ থেকে খবর পেলাম আমরা। সেখানকার তেল কোম্পানির প্রধান প্রেসিডেন্ট ঝি ঝাংয়ের সঙ্গে সরাসরি কথা বলেছি আমি। তারা পৃথিবী থেকে তেল চাচ্ছে। বিনিময়ে আমরা পাব উন্নত প্রযুক্তি।একরাশ বিরক্তি নিয়ে তাকালেন ড. মেন্ডেলন। ক্যাপ্টেন রিগা, আপনি জানেন না, আমাদের পৃথিবীতে তেলের বড় অভাব।না! মানে, তরুণ ক্যাপ্টেন রিগাকে একটু অপ্রস্তুত দেখাল। আসলে ঝি ঝাং সরাসরি তেল চাচ্ছেন না। তিনি মোটা মানুষ চাচ্ছেন। মানুষ চিপে তেল বের করার মেশিন তাঁরা আবিষ্কার করেছেন। আর মানুষ চাচ্ছেন বাংলাদেশ থেকে।ধৈর্যের বাঁধ ভেঙে গেল ড. মেন্ডেলনের। কঠিন গলায় বললেন, বাংলাদেশ থেকে? আর মানুষই বা যেতে রাজি হবে কেন? জোর করে মানুষ পাঠালে সেটা হবে অমানবিক।একটু কেশে নিয়ে বলা শুরু করলেন ক্যাপ্টেন রিগা। ঝি ঝাং কিছুদিন আগে একটা বাংলা সিনেমা দেখেছিলেন। মোটা নায়িকার নৃত্য দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। সম্প্রতি তিনি এফডিসি ঘুরে গেছেন। আর বাংলাদেশে তো মোটা ভুঁড়িওয়ালা লোকের অভাব নেই। স্যার, আমাদের জোর করে লোক পাঠাতে হবে না। শুধু একটা বিজ্ঞাপন দেব—‘মোটা থেকে শুকনা হোন, ১০০% গ্যারান্টি।’ আমাদের এখানে মোটা মানুষের লম্বা লাইন পড়ে যাবে। প্রেসিডেন্ট ঝি ঝাং বলেছেন, তেল চিপে নেওয়ার পর মেদহীন স্লিম মানুষগুলোকে আবার পৃথিবীতে ফেরত পাঠাবেন। তা ছাড়া মোটা লোকের ওপর ট্যাক্স বসালে নগদ টাকাও পাব আমরা।পুরো ব্যাপারটা বুঝতে একটু সময় লাগল ড. মেন্ডেলনের। হঠাৎ তাঁর মনে আনন্দের জোয়ার বয়ে গেল। টাকার লোভে বা উন্নত প্রযুক্তির জন্য নয়। তিনি ভাবছেন অন্য কথা। সবার আগে মঙ্গল গ্রহে তিনি পাঠাবেন তাঁর স্ত্রীকে। যিনি জিম যাওয়া বাবত ড. মেন্ডেলনের প্রচুর টাকা খরচ করেছেন গত এক বছরে, কিন্তু কোনই লাভ হয়নি। জাকিয়া সুলতানানর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর।