বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শাকিল রিজভী
চট্টগ্রামে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শাকিল রিজভী

পঁুজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক শাকিল রিজভী। তিনি গত রোববার বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আখতারুজ্জামান সেন্টারে মতবিনিময় সভায় একথা বলেন। শাকিল রিজভী স্টক লিমিটেড চট্টগ্রাম শাখা এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের সভাপতি আসলাম মোরশেদ, যুগ্ম সম্পাদক এম এ কাদের, শাকিল রিজভী স্টক লিমিটেড চট্টগ্রাম শাখার ইনচার্জ জাহেদ আলী, বিনিয়োগকারী এ কে এম ফজলুল হক, জেন্টেল বড়ুয়া, মো, জসিম উদ্দিন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক