প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ঢাকা বিনিয়োগ বোর্ডের সাবেক পরিচালক জালালুল হাইকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছে। অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৩ নভেম্বর জাপান দূতাবাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবেসহ অ্যাসোসিয়েশনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাপান সরকারের সম্মাননা পদক ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ পাওয়ায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইয়োশিকাজো নিশিকাওয়া জালালুল হাইয়ের হাতে ক্রেস্ট তুলে দেন। বক্তারা বাংলাদেশে জাপানের বিনিয়োগ প্রবৃদ্ধিতে জালালুল হাইয়ের ভূমিকার প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।