বিনোদ বিহারী চৌধুরীর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ২ জানুয়ারি বিশ্ব গার্ল গাইডস্ প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রাহেনারা বেগম। সংবর্ধিত অতিথির জীবনী পড়েন খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান। শুভেচ্ছা বক্তব্য দেন এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল দাশ। পরে বিনোদ বিহারী চৌধুরীকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিনোদ বিহারী চৌধুরী বলেন, ‘গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। এ সংগঠন সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ ও দশের সেবা করে যাচ্ছে। তাই এ সংগঠনকে আমি ভালোবাসি।’ অনুষ্ঠান পরিচালনা করেন রেঞ্জার গাইডার রীতা দত্ত। বিজ্ঞপ্তি।