বিনোদন পেতে চায় শিশুরা
শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে চায়। কিন্তু আমাদের দেশের শিশুরা সেই অর্থে তেমন কোনো বিনোদন পায় না।খেলাধুলার মাঠসহ পর্যাপ্ত বিনোদনকেন্দ্র নেই।
জরিপে অংশ নেওয়া শিশুরা জানিয়েছে, তাদের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। খেলাধুলার জন্য নেই কোনো উন্মুক্ত স্থান। বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো তৈরির কারণে উন্মুক্ত স্থান ক্রমেই কমে আসছে। এ প্রবণতা বন্ধ না করা গেলে আগামী কয়েক বছরের মধ্যে শিশুদের খেলাধুলার জন্য কোনো জায়গাই থাকবে না।
এ জন্য রাজনীতিকদের এখন থেকেই উদ্যোগ নিতে হবে। এর ফলে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। শিশুরা চায়, এলাকায় ঘন ঘন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হোক। এখন শুধু স্কুলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হলে শিশুরা আরও বেশি করে অংশ নিতে পারবে। শিশুরা জানিয়েছে, স্থানীয় পর্যায়ে কোনো বিনোদনকেন্দ্র নেই। কোথাও বেড়াতে গেলে মেয়েদের নিরাপত্তা নেই। দরিদ্র শিশুদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা নেই।
শিশুরা এমনও জানিয়েছে যে এমন একটি পার্ক তৈরি করতে, যেখানে প্রবেশ করতে গেলে কোনো টাকা লাগবে না।
অনেক শিশু বলেছে, এলাকায় যেসব সিনেমা হল রয়েছে, সেগুলোর পরিবেশ ভালো নয় এবং মেয়েদের জন্য নিরাপদ নয়। সিনেমা হলগুলো যদি সংস্কার করা হয় এবং ভালোভাবে পরিচালনা করা হয়, তাহলে লোকজন তাদের অবসরের সময়টুকু সিনেমা দেখে ভালোভাবে উপভোগ করতে পারবে।
৮৩ শতাংশ শিশু বলেছে, তারা চায় এলাকায় একটি খেলার মাঠ তৈরি করে দেওয়া হোক। ৭৩ শতাংশ শিশু বলেছে, তারা চায় এলাকায় সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠুক। ৭৬ শতাংশ শিশু বলেছে, এলাকায় শিশুপার্ক গড়ে তোলা হোক, ৬৭ শতাংশ শরীরচর্চাকেন্দ্র, ৩ শতাংশ পাঠাগার ও ২ শতাংশ চিড়িয়াখানা গড়ে তোলার কথা বলেছে।
শিশুদের বিনোদন নিশ্চিত করতে রাজনৈতিক নেতারা কী ভূমিকা পালন করতে পারেন, সে ব্যাপারে শিশুদের মতামত
শিশুদের বিনোদন নিশ্চিত করতে শহর (%) গ্রাম (%) মোট %
রাজনীতিকেরা যা করতে পারেন ছেলে মেয়ে মোট ছেলে মেয়ে মোট
এলাকায় খেলধুলার স্থান তৈরি করা ৮৭.৬ ৮৩.৩ ৮৫.৪ ৮২.৬ ৮০.১ ৮১.৩ ৮২.৭
এলাকায় সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা
(শিশু একাডেমী, কমিউনিটি ক্লাব ইত্যাদি) ৭৪.৭ ৭৬.০ ৭৫.৪ ৭০.৬ ৭১.৬ ৭১.১ ৭২.৫
এলাকায় পার্ক গড়ে তোলা ৭২.১ ৭৪.৩ ৭৩.২ ৬৪.৬ ৬১.৬ ৬৩.১ ৬৬.৫
এলাকায় শরীরচর্চাকেন্দ্র গড়ে তোলা ৭১.০ ৬৮.৬ ৬৯.৮ ৬৬.৭ ৬৩.১ ৬৪.৯ ৬৬.৫
পাঠাগার গড়ে তোলা ২.৭ ৩.৩ ৩.০ ২.২ ৩.৬ ২.৯ ২.৯
চিড়িয়াখানা গড়ে তোলা ১.৭ ১.৪ ১.৬ ১.৭ ২.৬ ২.২ ২.০
অংশগ্রহণকারী শিশু ৭০০ ৭০০ ১৪০০ ১৪০০ ১৪০০ ২৮০০ ৪২০০